পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্ট নিয়ে মন্তব্য করেছেন সারজিস আলম।
একটি রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ও ভেরিফায়েড ফেসবুক পেজে কী ধরনের বিষয়বস্তু প্রকাশ করা উচিত, সে বিষয়ে কর্তৃপক্ষের ন্যূনতম সাধারণ বোধ থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টের মন্তব্য ঘরে তিনি এ প্রতিক্রিয়া জানান।
জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া বিশেষ সাক্ষাৎকারের প্রচার করে পোস্ট দেওয়া হয়। পোস্টে বলা হয়, প্রতিমন্ত্রী সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারের ভিডিওর লিংকও প্রথম মন্তব্যে দেওয়া হয়।
রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম পেজে প্রতিমন্ত্রীর বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারের প্রচার নিয়ে আপত্তি জানান সারজিস আলম। ওই পোস্টের মন্তব্যে তিনি লেখেন, ‘একটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজ থেকে কী পোস্ট করা উচিত, সেই বিষয়ে আপনাদের মিনিমাম কমনসেন্স থাকা দরকার।’
এদিকে সারজিস আলমের মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই পোস্টে সাধারণ ব্যবহারকারীদের মন্তব্য করার সুযোগ সীমিত করা হয়।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com