ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৯:৫৭ এএম, ২৩ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

গান্ধীর হাতে লেখা ৬৮৮ চিরকুট নিলামে বিক্রি ১.৬৯ মিলিয়ন ডলারে

প্রকাশিত : ০৯:৫৭ এএম, ২৩ আগস্ট ২০২৬

নিলামে বিক্রি হওয়া মহাত্মা গান্ধীর হাতে লেখা দুর্লভ চিরকুট।

আন্তর্জাতিক ডেস্ক :

 

নিলামে গান্ধীর হাতে লেখা চিরকুট বিক্রি, উঠল রেকর্ড ১.৬৯ মিলিয়ন ডলার

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর হাতে লেখা দুর্লভ ৬৮৮টি চিরকুট মুম্বাইয়ের এক নিলামে রেকর্ড ১.৬৯ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে। নিলামকারী প্রতিষ্ঠান স্যাফ্রনআর্ট জানিয়েছে, ভারতের কোনো ঐতিহাসিক নথি নিলামে বিক্রির ক্ষেত্রে এটি অন্যতম সর্বোচ্চ দামের রেকর্ড।

‘গান্ধী: ফ্রম দ্য কালেকশন অব আনন্দ টি হিঙ্গোরানি’ শিরোনামের বিশেষ এই নিলামে গান্ধীর ব্যক্তিগত লেখা বিভিন্ন নথি ও স্মারকও রাখা হয়েছিল।

দুর্লভ চিরকুটগুলোর মূল সংগ্রাহক ছিলেন গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী ও স্বাধীনতা সংগ্রামী আনন্দ টি হিঙ্গোরানি। ১৯৪৪ থেকে ১৯৪৬ সালের মধ্যে লেখা এসব বার্তায় সত্য, অহিংসা ও আত্মসংযমের মতো বিষয় উঠে এসেছে।

আনন্দ হিঙ্গোরানির স্ত্রী বিদ্যার অকালমৃত্যুর পর তাঁকে সান্ত্বনা ও মানসিক শক্তি জোগাতে প্রায় দুই বছর ধরে গান্ধী এসব ব্যক্তিগত বার্তা লিখেছিলেন। পরবর্তী সময়ে চিরকুটগুলোর লেখাগুলো ‘আ থট ফর দ্য ডে’ নামে একটি বইয়ে সংকলিত হয়।

স্যাফ্রনআর্টের সহপ্রতিষ্ঠাতা দীনেশ ভাজিরানি বলেন, এসব ব্যক্তিগত লেখার মাধ্যমে রাজনৈতিক নেতার পরিচয়ের বাইরে গান্ধীর ব্যক্তিগত সম্পর্ক ও জীবনদর্শনের একটি বিরল দিক ফুটে ওঠে। জনসমক্ষে তিনি যে নীতিগুলোর কথা বলতেন, ব্যক্তিগত জীবনেও সেগুলো কীভাবে অনুসরণ করতেন, চিরকুটগুলোতে তার প্রতিফলন রয়েছে।

নিলামে চিরকুটের পাশাপাশি গান্ধীর বহনযোগ্য চরকা, ঈশ্বর ও ভগবদ্গীতা নিয়ে লেখা ব্যক্তিগত নোট এবং চরকা কাটার আধ্যাত্মিক শৃঙ্খলা নিয়ে লেখা দুটি চিঠিও রাখা হয়েছিল।

নিলামে সর্বোচ্চ দরদাতার পরিচয় প্রকাশ করা হয়নি। তবে স্যাফ্রনআর্ট জানিয়েছে, ঐতিহাসিক এই সংগ্রহটি ভারতেই থাকবে।

সূত্র: বিবিসি

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com