ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৭:১০ এএম, ২৩ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

পরিবার নিয়ে বঙ্গভবনের সরকারি বাসভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭:১০ এএম, ২৩ আগস্ট ২০২৬

পরিবার নিয়ে বঙ্গভবনের সরকারি বাসভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিউজ ডেস্ক :

সহধর্মিণী রাহাত আরা বেগম ও পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গভবনের সরকারি বাসভবনে উঠেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছান। এ সময় বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানায়। পরে অশ্বারোহী দলের এসকর্টে রাষ্ট্রপতির গাড়ি বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে পৌঁছে।

বঙ্গভবনে পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তার কার্যালয়ে যান। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরে নিজ কার্যালয়ে বসে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

এ সময় বঙ্গভবনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল।

এর আগে শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী হিসেবে মিন্টো রোডের সরকারি বাসভবনে থাকতেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com