স্লিপার এসি বাস বন্ধ না করে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি মালিক সমিতির।
স্লিপার এসি বাস চলাচল বন্ধ হলে পরিবহন খাতে প্রায় ২ হাজার কোটি টাকার বিনিয়োগ এবং আড়াই লাখ মানুষের কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে বলে দাবি করেছে বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতি।
রোববার রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে এ দাবি জানান সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু।
তিনি বলেন, ২০১০ সাল থেকে দেশের বিভিন্ন মহাসড়কে স্লিপার বাস চলাচল করছে। বর্তমানে সারাদেশে প্রায় এক হাজার স্লিপার বাস রয়েছে।
তৌহিদুল ইসলাম বাবুর অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল ব্যবসায়িক স্বার্থে স্লিপার বাসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাদের প্রভাবে এসব বাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, স্লিপার বাসের বৈধতা নিয়ে হাইকোর্টে একটি রিট বিচারাধীন রয়েছে। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় অভিযান পরিচালনা না করে স্লিপার বাস চলাচলের বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন তারা।
মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়, স্লিপার বাসের সঙ্গে বিপুল পরিমাণ বিনিয়োগ ও কর্মসংস্থান জড়িত। তাই হঠাৎ করে এই পরিবহনব্যবস্থা বন্ধ না করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত নীতিমালা তৈরির মাধ্যমে সমস্যার সমাধান করা প্রয়োজন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com