ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৭:০৫ এএম, ২৩ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

দুই চিকিৎসকের ওপর হামলা: মূল পরিকল্পনাকারীসহ ডিবির হাতে গ্রেপ্তার ২

প্রকাশিত : ০৭:০৫ এএম, ২৩ আগস্ট ২০২৬

দুই চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুজনকে নিয়ে ডিবির সংবাদ সম্মেলন।

নিউজ ডেস্ক :

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অধ্যাপক ডা. আসাদুর রহমান ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. আমিনুল হকের ওপর হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চক্রের মূল হোতা সানি সাহা (৩৮) ও ফাতিন ইসরাক লাবিব (২০)।

শনিবার (২২ আগস্ট) রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২৩ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, চক্রটি সমাজে প্রতিষ্ঠিত পেশাজীবী ও উচ্চবিত্ত ব্যক্তিদের টার্গেট করে তাদের কাছে চাঁদা দাবি করত। গ্রেপ্তার সানি সাহা মূলত হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সিঙ্গাপুরে থাকাকালে প্রায় ৫ কোটি টাকা প্রতারিত হওয়ার পর সেই ক্ষতি পুষিয়ে নিতে তিনি সাত সদস্যের একটি গ্রুপ গড়ে তোলেন বলে জানায় ডিবি।

ডিবিপ্রধানের ভাষ্য অনুযায়ী, এই চক্র সমাজের বিভিন্ন পেশাজীবী ও বিত্তশালী ব্যক্তিদের টার্গেট করে তালিকা তৈরি করত। পরে তাদের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করা হতো।

এরই ধারাবাহিকতায় ঢামেক হাসপাতাল ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের দুই অধ্যাপকের কাছে চক্রটি ১৫ হাজার মার্কিন ডলার চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে চিকিৎসক দুজনের ওপর হামলার ঘটনা ঘটে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চিকিৎসক দুজনের ওপর হামলার ঘটনায় ইভান ও জীবন নামে আরও দুই যুবক আগে থেকেই কারাগারে রয়েছেন।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com