কাশিমপুরে নিটিং কারখানায় ডাকাতির ঘটনায় লুট হয়েছে বিপুল পরিমাণ সুতা ও নগদ টাকা।
গাজীপুরের কাশিমপুরে ‘মির্জা অ্যাপারেলস লিমিটেড’ নামে একটি নিটিং কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল জানালার গ্রিল কেটে কারখানায় প্রবেশ করে নিরাপত্তাকর্মীসহ পাঁচজনকে হাত-পা বেঁধে জিম্মি করে। পরে গেটের তালা কেটে প্রায় ৭ হাজার ৩৫০ কেজি সুতা ও নগদ দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। লুট হওয়া সুতার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com