স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক মন্ত্রী দীপু মনি।
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক মন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির মেয়ে তানি দীপাবলি নেওয়াজ। বর্তমানে সাবেক এই মন্ত্রী মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।
বাবার মরদেহ ঢাকায় রেখে মায়ের প্যারোলে মুক্তির জন্য বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে মুন্সীগঞ্জে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন দীপাবলি। জানা গেছে, দীপু মনি প্যারোলে মুক্ত হওয়ার পরই তার স্বামীর দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, বুধবার দুপুর ১২টার দিকে মেয়ে মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে যান। সেখান থেকে বের হয়ে দুপুর পৌনে ২টার দিকে প্যারোলে মুক্তির আবেদন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে আবেদন জমা দেওয়ার পর ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্যারোলে মুক্তির আবেদন পাওয়া গেলে প্রচলিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ। তার বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com