রামিসা হত্যা মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানার পর গ্রেপ্তার করা হয়েছে তার স্ত্রী স্বপ্নাকে।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলায় নতুন মোড় নিয়েছে তদন্ত। প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানার পর এবার গ্রেপ্তার করা হয়েছে তার স্ত্রী স্বপ্নাকেও।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হত্যাকাণ্ডের পর আলামত গোপন এবং মরদেহ সরানোর ঘটনায় স্বপ্নার সম্পৃক্ততার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ বলছে, ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং হত্যার পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তাও তদন্ত করা হচ্ছে।
গত মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। পরে একই বাসার বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছিল। পরে ঘটনা গোপন করতে তাকে হত্যা করা হয়। এরপর মরদেহ গুমের চেষ্টা চালানো হয়।
এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহল থেকে দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি উঠেছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং শিগগিরই আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com