ঢাকা, ২০ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:৫৫ এএম, ২০ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কপালে চুমু দিয়ে দোয়া করলেন জামায়াতের মুজিবুর

প্রকাশিত : ০৯:৫৫ এএম, ২০ আগস্ট ২০২৬

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কপালে চুমু দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন জামায়াত নেতা মুজিবুর রহমান।

নিউজ ডেস্ক :

মির্জা ফখরুলকে কপালে চুমু দিয়ে দীর্ঘায়ু কামনা জামায়াত নেতার

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানানোর সময় জাতীয় সংসদে দেখা গেছে সৌহার্দ্যপূর্ণ এক অনন্য মুহূর্ত। রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান রাষ্ট্রপতির সঙ্গে হাত মেলানোর পাশাপাশি তার কপালে চুমু দিয়ে দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই সংসদ ভবনে এ দৃশ্যের দেখা মেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানাতে গিয়ে মুজিবুর রহমান তার সঙ্গে করমর্দন করেন। এরপর তিনি রাষ্ট্রপতির কপালে চুমু দিয়ে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করেন।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার পরপরই পাশে থাকা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরপর বিরোধীদলীয় নেতাসহ বিভিন্ন বিরোধী জোটের সংসদ সদস্যরা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাতে এগিয়ে আসেন। এ সময় তারা মির্জা ফখরুলের সঙ্গে করমর্দন করেন এবং অনেকেই তাকে কোলাকুলি করে অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর সংসদ ভবনে একের পর এক এমন সৌহার্দ্যপূর্ণ মুহূর্তের সৃষ্টি হয়। রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ঘিরে বিভিন্ন দলের নেতাদের এই শুভেচ্ছা ও আন্তরিকতার দৃশ্য উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে।


জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com