শূন্য ডিলার ইউনিটে নতুন করে সার ডিলার নিয়োগ দিচ্ছে কৃষি মন্ত্রণালয়।
সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’ অনুসরণ করে দেশের বিভিন্ন জেলায় শূন্য থাকা ডিলার ইউনিটে নতুন করে সার ডিলার নিয়োগের উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়।
সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, জেলাভিত্তিক শূন্য ডিলার ইউনিটে নিয়োগের জন্য পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম চলছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে বলা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, সার ডিলার নিয়োগের জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ৩১ আগস্ট ২০২৬।
নিয়োগের যোগ্যতা ও শর্ত, আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া এবং অন্যান্য বিস্তারিত তথ্য জানতে কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট জেলা ‘সার ও বীজ মনিটরিং কমিটি’র সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com