ঢাকা, ১৬ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:৪৯ এএম, ১৫ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে ১৫ শতাংশ

প্রকাশিত : ০৬:৪৯ এএম, ১৫ আগস্ট ২০২৬

ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে ১৫ শতাংশ

নিউজ ডেস্ক :

ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাবে বড় ধরনের পরিবর্তন এসেছে। দুই বছরের ব্যবধানে দেশটির প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ১৫ শতাংশ পয়েন্ট কমেছে। ২০২৪ সালে ৫৭ শতাংশ বাংলাদেশি ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করলেও ২০২৬ সালে তা নেমে এসেছে ৪২ শতাংশে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রকাশিত ওয়াশিংটনভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের ৩৬টি দেশের ওপর পরিচালিত জরিপে এ তথ্য উঠে এসেছে। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত জরিপটি পরিচালনা করা হয়।

জরিপ অনুযায়ী, বিশ্বজুড়ে ভারতের প্রতি গড়ে ৪৫ শতাংশ মানুষের ইতিবাচক মনোভাব রয়েছে। তবে ভারতের বিষয়ে ইতিবাচক মূল্যায়ন কমেছে এমন ১০টি দেশের মধ্যে বাংলাদেশের পতন সবচেয়ে বেশি।

২০২৪ সালে ৫৭ শতাংশ বাংলাদেশি ভারতের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন। দুই বছর পর সেই হার ১৫ পয়েন্ট কমে ৪২ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে ভারত সম্পর্কে কোনো মতামত না দেওয়া বাংলাদেশির হারও ২৪ শতাংশ থেকে কমে ৭ শতাংশে নেমেছে। ফলে বর্তমানে ৫১ শতাংশ বাংলাদেশি ভারতের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করছেন।

ভারতের প্রতি সবচেয়ে ইতিবাচক মনোভাব দেখা গেছে দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কায়। দেশটির ৭৯ শতাংশ মানুষ ভারতের বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন।

এ ছাড়া কেনিয়া ও যুক্তরাজ্যে প্রতি ১০ জন প্রাপ্তবয়স্কের মধ্যে প্রায় সাতজন ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। জার্মানিতে ৬৩ শতাংশ, ইসরায়েলে ৬০ শতাংশ, ইতালিতে ৫৬ শতাংশ, সুইডেনে ৫৫ শতাংশ, জাপানে ৫৫ শতাংশ এবং থাইল্যান্ডেও ৫৫ শতাংশ মানুষ ভারতকে ইতিবাচকভাবে দেখেন।

যুক্তরাষ্ট্রে বর্তমানে ৪৫ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। ২০২৩ সালে এই হার ছিল ৫১ শতাংশ। অর্থাৎ সেখানেও ভারতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধারাবাহিকভাবে কমেছে।

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতেও ভারতের বিষয়ে দৃষ্টিভঙ্গিতে পার্থক্য দেখা গেছে। ডেমোক্র্যাট ও উদারপন্থিদের মধ্যে ৫৪ শতাংশ ভারতকে ইতিবাচকভাবে দেখেন। বিপরীতে রিপাবলিকান ও রক্ষণশীলদের মধ্যে এই হার ৪০ শতাংশ।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com