ময়মনসিংহে রাব্বি হত্যা: ৮ ঘণ্টায় প্রধান অভিযুক্ত খালেক গ্রেপ্তার
ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় মোহাম্মদ রাব্বি নামে এক তরুণকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আবদুল খালেককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। বৃহস্পতিবার রাতে নগরের রঘুরামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের প্রায় আট ঘণ্টার মধ্যেই খালেককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংস্থাটি।
সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খালেক দাবি করেন, ২০১৮ সালে তার বাবা ফজলুল হকের ওপর হামলা চালিয়ে একটি হাত বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। ওই ঘটনার প্রতিশোধ নিতেই তিনি ও তার ভাই রাব্বিকে কুপিয়ে হত্যা করেছেন বলে দাবি করেন তিনি।
খালেক আরও অভিযোগ করেন, রাব্বি এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। তবে তার এসব দাবির সত্যতা এখনো নিশ্চিত করতে পারেনি র্যাব।
র্যাব জানিয়েছে, হত্যাকাণ্ডে সরাসরি চারজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com