চট্টগ্রামের চন্দনাইশে হামে আক্রান্ত স্কুলছাত্রীর মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশে হামে আক্রান্ত হয়ে রাইসা তানিয়া রাধিকা নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাধিকা উপজেলার দোহাজারী জামিজুরী বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে জামিজুরী ঘোড়াপাড়া এলাকার মোহাম্মদ আলীর মেয়ে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৩টার দিকে অ্যাম্বুলেন্সে করে রাধিকার মরদেহ বিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে আসা হয়। সহপাঠীর মরদেহ দেখে আবেগাপ্লুত হয়ে পড়ে শিক্ষার্থীরা। এ সময় বিদ্যালয়ের পরিবেশ শোকাবহ হয়ে ওঠে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী জানান, প্রায় ২০ দিন আগে অসুস্থ হয়ে পড়েছিল রাধিকা। পরে সুস্থ হয়ে সে তার বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখানে আবার অসুস্থ হয়ে পড়লে হামে আক্রান্ত হওয়ার পর তাকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও আগ্রহ ও দক্ষতা ছিল রাধিকার। তার অকালমৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com