ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৪৯ এএম, ১৪ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

ভাটারায় আ. লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত : ১২:৪৯ এএম, ১৪ আগস্ট ২০২৬

ভাটারা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ

নিউজ ডেস্ক :

রাজধানীর ভাটারা থানা এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতের অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ব্যানার, প্ল্যাকার্ড ও ব্যাজ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টা ৫ মিনিটের দিকে ভাটারা থানাধীন একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখানে ঝটিকা মিছিল ও ১৫ আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নারী ও পুরুষ নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন বলে পুলিশের দাবি।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও শোক দিবসের কর্মসূচির প্রস্তুতি নিতে ওই ফ্ল্যাটে নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নারী ও পুরুষসহ মোট ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, অভিযানের সময় তাঁদের কাছ থেকে শোক দিবসের ব্যানার ও প্ল্যাকার্ড উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের অনেকের পরনে সাদা পাঞ্জাবি এবং বুকে কালো ব্যাজ ছিল বলেও জানান তিনি। পুলিশ পৌঁছানোর আগেই সেখানে নৈশভোজ শেষ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মাজহারুল ইসলাম আরও বলেন, পুলিশের কাছে তথ্য ছিল যে ওই সমাবেশে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার উপস্থিত থাকার কথা রয়েছে। তবে তাঁরা সেখানে পৌঁছানোর আগেই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পরিকল্পনাটি ভণ্ডুল করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাজধানী বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com