ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০১:৪৩ এএম, ১৩ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

ইরাক থেকে ২৩ বছর পর মার্কিন সেনা প্রত্যাহার, সময়সীমা ৩০ সেপ্টেম্বর

প্রকাশিত : ০১:৪৩ এএম, ১৩ আগস্ট ২০২৬

ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সেনা প্রত্যাহারের প্রস্তুতি চলছে।

আন্তর্জাতিক ডেস্ক :

২০০৩ সালের মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের ২৩ বছর পর ইরাক থেকে নিজেদের সামরিক উপস্থিতি গুটিয়ে নেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করছে যুক্তরাষ্ট্র। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকে আইএসবিরোধী আন্তর্জাতিক জোটের সামরিক অভিযান শেষ করার পাশাপাশি জোটের বাহিনী প্রত্যাহার সম্পন্ন করার কথা জানিয়েছে বাগদাদ।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে ইরাকের প্রধানমন্ত্রীর বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। এতে ৩০ সেপ্টেম্বরকে জোটের সামরিক অভিযান শেষ ও বিদেশি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের ‘চূড়ান্ত’ সময়সীমা হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইরাকি সরকারের ভাষ্য, ১ অক্টোবর থেকে দেশটি বিদেশি সামরিক উপস্থিতি থেকে মুক্ত হয়ে নতুন পর্যায়ে প্রবেশ করবে। একই সঙ্গে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সব ধরনের অস্ত্র রাষ্ট্রের একক নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে।

বার্তা সংস্থা এপিকে দেওয়া বক্তব্যে এক মার্কিন কর্মকর্তা বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই সেনা প্রত্যাহার শেষ করার বিষয়ে ওয়াশিংটন আশাবাদী। তবে প্রত্যাহারের পর ইরাকে কতজন মার্কিন সেনা অবস্থান করবেন কিংবা তাদের অন্য কোথাও পুনরায় মোতায়েন করা হবে কি না, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

ওই কর্মকর্তা বলেন, আইএসকে মোকাবিলায় যুক্তরাষ্ট্র, ইরাক ও আন্তর্জাতিক জোটের অংশীদাররা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এখন পেশমার্গাসহ ইরাকি নিরাপত্তা বাহিনী দেশটির সন্ত্রাসবিরোধী লড়াইয়ে নেতৃত্ব দেবে।

২০০৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানের মধ্য দিয়ে ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির সূচনা হয়। ২০১১ সালে মার্কিন সেনারা ইরাক ছাড়লেও আইএসের উত্থানের পর ইরাকি সরকারের আমন্ত্রণে ২০১৪ সালে তারা আবার দেশটিতে ফিরে আসে।

এরপর আইএসবিরোধী আন্তর্জাতিক জোটের সামরিক কার্যক্রম পরিচালিত হয়। ২০২৪ সালে ওয়াশিংটন ও বাগদাদ অবশিষ্ট জোট মিশন ধাপে ধাপে গুটিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়। সেই ধারাবাহিকতায় এবার ৩০ সেপ্টেম্বরের মধ্যে সামরিক অভিযান ও বাহিনী প্রত্যাহার শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com