ঢাকা, ১০ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:৩২ এএম, ১০ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

আজ জাতীয় অলস দিবস: জেনে নিন কীভাবে কাটাবেন আলসেমির দিন

প্রকাশিত : ০১:৩২ এএম, ১০ আগস্ট ২০২৬

আজ ১০ আগস্ট জাতীয় অলস দিবস—ব্যস্ততার মাঝে একদিন নিজের জন্য সময় দেওয়ার উপলক্ষ।

নিউজ ডেস্ক :

 

আজ জাতীয় অলস দিবস: কাজ থেকে একদিন বিরতি নেওয়ার উপলক্ষ

নিজস্ব প্রতিবেদক: ব্যস্ততার এই সময়ে প্রতিদিনের কাজ, দায়িত্ব আর নানা চাপের মধ্যে অনেকেই একটু অবসর খুঁজে ফেরেন। কেউ কর্মঠ, আবার কেউ স্বভাবগতভাবেই একটু অলস। অলসতার কারণে সাধারণত সমালোচনা শুনতে হলেও বছরের একটি দিন কিন্তু আলসেমিকে উদ্‌যাপনের জন্যই রাখা হয়েছে।

আজ ১০ আগস্ট জাতীয় অলস দিবস (National Lazy Day)। প্রতিবছর দিনটি অলসতা বা আলসেমিকে কেন্দ্র করে পালিত হয়।

যেভাবে শুরু হলো দিবসটি

জাতীয় অলস দিবসের প্রচলন ঠিক কবে বা কার মাধ্যমে শুরু হয়েছিল, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। তবে ধারণা করা হয়, ব্যস্ত জীবন থেকে মানুষকে সাময়িক বিরতি দেওয়ার ভাবনা থেকেই এমন একটি দিবসের প্রচলন হয়েছে।

মজার বিষয় হলো, দিবসটির উদ্যোক্তা বা শুরুর ইতিহাসের নির্ভরযোগ্য রেকর্ডও পাওয়া যায় না। ফলে রসিকতা করে অনেকে বলেন, দিবসটি যারা চালু করেছিলেন, তারাও হয়তো এর নথি সংরক্ষণ করতে যথেষ্ট অলস ছিলেন!

অলসতারও কিছু ইতিবাচক দিক আছে

অতিরিক্ত অলসতা অবশ্যই ভালো অভ্যাস নয়। নিয়মিত কাজ এড়িয়ে চলা কিংবা দায়িত্বে অবহেলা জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে প্রয়োজনীয় বিশ্রাম ও অবসর মানুষের জন্য উপকারীও হতে পারে।

পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম মানসিক চাপ কমাতে সহায়তা করে। একই সঙ্গে শরীর ও মনকে সতেজ করার সুযোগ তৈরি হয়, যা পরবর্তী সময়ে কাজে মনোযোগ বাড়াতেও ভূমিকা রাখতে পারে। তাই সবসময় কাজের মধ্যে না থেকে মাঝে মাঝে নিজেকে বিশ্রামের সুযোগ দেওয়াও জরুরি।

যেভাবে কাটাতে পারেন অলস দিবস

জাতীয় অলস দিবস পালনের জন্য বিশেষ কোনো আয়োজনের প্রয়োজন নেই। বরং নিজের ব্যস্ত রুটিন থেকে একদিনের জন্য কিছুটা বিরতি নেওয়াই হতে পারে দিবসটি পালনের সহজ উপায়।

১. সকালে অ্যালার্ম বন্ধ করে প্রয়োজন অনুযায়ী একটু বেশি ঘুমাতে পারেন।

২. আরামদায়ক পোশাক পরে ঘরে বসে বই পড়া, সিনেমা দেখা কিংবা পছন্দের কোনো বিনোদনে সময় কাটাতে পারেন।

৩. রান্নার ঝামেলা এড়িয়ে পছন্দের খাবার বা হালকা নাশতা উপভোগ করতে পারেন।

৪. অফিসের কাজ, অতিরিক্ত ব্যস্ততা কিংবা অন্যান্য চাপ থেকে সাময়িক বিরতি নিয়ে নিজের পছন্দের কাজে সময় দিতে পারেন।

৫. দিনের কিছুটা সময় একেবারে নিরিবিলিতে কাটাতে পারেন। কোনো কাজের চাপ না নিয়ে বিশ্রাম ও মানসিক প্রশান্তিকে গুরুত্ব দিতে পারেন।

তবে অলস দিবস মানে দীর্ঘদিনের দায়িত্ব এড়িয়ে চলা নয়। বরং নিয়মিত ব্যস্ততার ফাঁকে শরীর ও মনকে কিছুটা বিশ্রাম দেওয়ার একটি উপলক্ষ হিসেবেই দিনটিকে দেখা যেতে পারে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com