ঢাকা, ১০ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ১২:৫৫ এএম, ১০ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

রিয়াদে সোফা কারখানায় আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত : ১২:৫৫ এএম, ১০ আগস্ট ২০২৬

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড।

আন্তর্জাতিক ডেস্ক :

রিয়াদে সোফা কারখানায় আগুন: ১৬ বাংলাদেশির মৃত্যু, শোক পররাষ্ট্রমন্ত্রীর

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

এক শোকবার্তায় তারা নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে স্বজন হারানো পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়ে এ ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেন তারা।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সৌদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন দূতাবাসের কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর থেকে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী নিহতদের পরিবার ও সংশ্লিষ্টদের সহায়তা দেওয়ার কার্যক্রমও অব্যাহত রয়েছে।

এর আগে, রোববার রাতে রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে অন্তত ১৬ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিক প্রাণ হারান। মর্মান্তিক এ ঘটনায় আরও বিস্তারিত তথ্য সংগ্রহ ও নিহতদের পরিচয় শনাক্তের কার্যক্রম চলছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com