ঢাকা, ০৯ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:৪৮ এএম, ০৮ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

৫ আগস্টের পর দীর্ঘদিন দেশেই আত্মগোপনে ছিলেন সাদ্দাম হোসেন

প্রকাশিত : ০৯:৪৮ এএম, ০৮ আগস্ট ২০২৬
নিউজ ডেস্ক :

৫ আগস্টের পর দীর্ঘদিন দেশেই আত্মগোপনে ছিলেন সাদ্দাম হোসেন

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে যাওয়ার পর আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের অনেক নেতা দেশ ছাড়েন। তবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন দীর্ঘ সময় বাংলাদেশেই আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছেন।

শনিবার (৮ আগস্ট) প্রকাশিত বিবিসি বাংলার এক প্রতিবেদনে সাদ্দাম হোসেনের বক্তব্যের বরাতে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটির শিরোনাম ছিল ‘আওয়ামী লীগের নেতারা ভারতে দুই বছর কীভাবে কাটালেন?’

বিবিসি বাংলাকে সাদ্দাম হোসেন জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর বেশ কিছুদিন তিনি দেশের ভেতরেই অবস্থান করেন। নিরাপত্তার কারণে তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়েছে। আত্মগোপনে থেকেও সংগঠনের কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলে দাবি করেন তিনি।

পরিস্থিতি আরও কঠোর হওয়ার পর তাকে অবস্থান পরিবর্তন করতে হয় বলেও জানান ছাত্রলীগের এই নেতা। তার ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখনো দেশের ভেতরেই অবস্থান করছেন।

দেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখাকে নিজের অন্যতম প্রধান কাজ হিসেবে উল্লেখ করেন সাদ্দাম হোসেন। একই সঙ্গে বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন, নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান মামলায় সহযোগিতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার মতো কর্মকাণ্ড চালানোর কথা জানান তিনি।

সাদ্দাম হোসেন বলেন, দেশের ভেতরে থাকা নেতাকর্মীরাই তাদের সংগঠনের প্রধান শক্তি। তাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম সমন্বয় করতেই সময় কাটছে।

দেশে ফেরার প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, মানসিক ও পারিবারিকভাবে তারা দেশে ফেরার জন্য প্রস্তুত রয়েছেন। দেশে ফেরার বিষয়ে একটি পরিকল্পনাও রয়েছে এবং উপযুক্ত সময়ের অপেক্ষায় আছেন বলে দাবি করেন তিনি।

দেশে ফিরে গেলে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, সে সম্পর্কেও তারা ধারণা রাখেন বলে জানান সাদ্দাম। সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে ব্যক্তিগত ও পারিবারিকভাবে মানসিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com