ঢাকা, ২৭ জুন, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৭:৫৬ এএম, ২৭ জুন ২০২৬
Digital Solutions Ltd

ত্রিপুরার মেডিকেল কলেজে পাঠদান করছেন সাবেক এমপি প্রাণ গোপাল দত্ত

প্রকাশিত : ০৭:৫৬ এএম, ২৭ জুন ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন জনসমক্ষে অনুপস্থিত থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও চিকিৎসাবিদ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বর্তমানে ভারতের ত্রিপুরা রাজ্যের একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষকতা করছেন বলে জানা গেছে।

সম্প্রতি ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। ভিডিওতে তাকে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করতে দেখা যায়।

শনিবার (২৭ জুন) সকালে কলেজটির এক স্টাফ নার্স গণমাধ্যমকে জানান, ডা. প্রাণ গোপাল দত্ত বর্তমানে ওই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। তবে তিনি কবে থেকে সেখানে দায়িত্ব পালন করছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এ বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত জানাতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি আধুনিক স্মার্ট ক্লাসরুমে চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখছেন সাবেক এই উপাচার্য। শ্রেণিকক্ষের ডিজিটাল স্ক্রিনে চিকিৎসা-সংক্রান্ত উপস্থাপনাও প্রদর্শিত হচ্ছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের একটি বিষয়ে পাঠদান করছিলেন।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের অনেক নেতার মতো ডা. প্রাণ গোপাল দত্তও প্রকাশ্যে দেখা যাননি। এ সময় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। দীর্ঘ সময় তার অবস্থান নিয়ে স্পষ্ট তথ্য না থাকলেও সাম্প্রতিক ভিডিও প্রকাশের পর তিনি ভারতে অবস্থান করছেন বলে আলোচনা শুরু হয়েছে।

অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত দেশের একজন খ্যাতিমান ইএনটি বিশেষজ্ঞ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) সাবেক উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। চিকিৎসা বিজ্ঞানে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে তিনি স্বাধীনতা পদকে ভূষিত হন। পরবর্তীতে রাজনীতিতে যোগ দিয়ে কুমিল্লা-৭ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com