ঢাকা, ১০ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৩:৪৩ এএম, ১০ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

স্ত্রীর ব্যাগ নিয়ে সমালোচনা, ‘৬ লাখ টাকার’ ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ

প্রকাশিত : ০৩:৪৩ এএম, ১০ আগস্ট ২০২৬

স্ত্রীর হাতে থাকা ব্যাগের দাম নিয়ে ছড়ানো দাবির জবাবে ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন আসিফ মাহমুদ।

নিউজ ডেস্ক :

 

স্ত্রীর ব্যাগ নিয়ে সমালোচনার জবাব, ‘৬ লাখ টাকার’ ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে স্ত্রীর হাতে থাকা একটি ভ্যানিটি ব্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সমালোচনার ব্যঙ্গাত্মক জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গত ৫ আগস্ট মুনসুন কালচারাল অ্যালায়েন্স আয়োজিত ওই কনসার্টে স্ত্রীকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ। সেখানে তার স্ত্রীর হাতে থাকা একটি ব্যাগের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেটির মূল্য নিয়ে নানা ধরনের দাবি সামনে আসে। কেউ কেউ ব্যাগটির দাম ৫ লাখ, আবার কেউ ৬ লাখ টাকা বলে প্রচার করেন।

আওয়ামী লীগপন্থি অ্যাক্টিভিস্ট চিকিৎসক আইজুদ্দিন ওই ছবি প্রকাশ করে দাবি করেন, আসিফ মাহমুদের স্ত্রীর হাতে থাকা ব্যাগটির মূল্য ৬ লাখ টাকা। একই ছবি পোস্ট করে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাংগঠনিক সম্পাদক আসিফ সৈকতও ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। পরে অবশ্য তিনি পোস্টটি সরিয়ে নেন।

তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের যাচাইয়ে দাবি করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যাগটির প্রকৃত মূল্য ১ হাজার ৫৮০ টাকা। অর্থাৎ ব্যাগটির দাম ৫ বা ৬ লাখ টাকা নয়।

ব্যাগের দাম নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবির পর বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ। তিনি ব্যঙ্গ করে আলোচিত ব্যাগটি নিলামে তোলার ইচ্ছার কথা জানান।

এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “এখন ব্যাগটা নিলামে তুলতে চাই। বিএনপি এবং আওয়ামী লীগের যারা ৬ লাখ বলে গুজব ছড়িয়ে ছিলেন তাদের কেউ নিতে চাইলে আরও কমেই দিয়ে দেব।” একই পোস্টে তিনি দাবি করেন, গুজব ও প্রোপাগান্ডার মাধ্যমে নিয়মিতভাবে তার চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে।

এরপর ব্যাগটির ছবি প্রকাশ করে আরও একটি পোস্ট দেন আসিফ মাহমুদ। সেখানে তিনি ব্যঙ্গাত্মকভাবে লেখেন, “এই বিখ্যাত ব্যাগটি বিক্রয় করা হবে। ১৫৮০ টাকার ব্যাগ মাত্র ৬ লাখ টাকায়।” পোস্টে গুজব ছড়ানো ব্যক্তিদের উদ্দেশে ছাড় দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

আসিফ মাহমুদের ওই ব্যঙ্গাত্মক পোস্ট এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াও জানাচ্ছেন নেটিজেনরা।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com