ঢাকা, ১০ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৩:১৮ এএম, ১০ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক

প্রকাশিত : ০৩:১৮ এএম, ১০ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

নিউজ ডেস্ক :

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার কিছুক্ষণ আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান ভারতের হাইকমিশনার। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থ এবং দুই দেশের সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে বৈঠকের বিস্তারিত বিষয়বস্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এ বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

এর আগে রোববার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ওই বৈঠকেও দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পরে প্রধানমন্ত্রী ও ভারতের হাইকমিশনারের বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্ক এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় গুরুত্ব পেতে পারে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com