ঢাকা, ০৯ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৮:৫৪ এএম, ০৮ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি আর নেই

প্রকাশিত : ০৮:৫৪ এএম, ০৮ আগস্ট ২০২৬
নিউজ ডেস্ক :

মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি আর নেই

লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি (৬৮) মারা গেছেন। আর্জেন্টিনার রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত ১০টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ার গড়ে ওঠার পেছনে হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বাবা হওয়ার পাশাপাশি তিনি দীর্ঘদিন মেসির এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বার্সেলোনাসহ বিভিন্ন ক্লাবের সঙ্গে মেসির চুক্তি এবং বাণিজ্যিক বিষয়গুলো তিনি দেখভাল করতেন।

মেসির ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়গুলোতে ছেলের পাশে থেকে পেশাগত সিদ্ধান্ত ও চুক্তির বিষয়গুলো সামলেছেন হোর্হে মেসি। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ফুটবল অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com