ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ১২:৫৮ এএম, ২৪ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে ৫ ম্যাচে ১৪৬ গোল হজম, একটিও দিতে পারেনি বাংলাদেশ

প্রকাশিত : ১২:৫৮ এএম, ২৪ অক্টোবর ২০২৬

আইএসইএফ অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে পাঁচ ম্যাচে কোনো গোল করতে পারেনি বাংলাদেশ।

ডিজিটাল রিপোর্ট :

চীনে চলমান আইএসইএফ অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচে প্রতিপক্ষের জালে একটিও গোল করতে পারেনি দলটি। বিপরীতে হজম করেছে ১৪৬ গোল।

গত ১৯ অক্টোবর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২৭-০ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করে বাংলাদেশ। পরদিন জার্মানির কাছে ৩৫-০ গোলে পরাজিত হয় দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মরক্কোর বিপক্ষে ৩৩-০ গোলে হারে বাংলাদেশের তরুণ ফুটবলাররা।

‘সি’ গ্রুপে তিন ম্যাচে ৯৫ গোল হজম করে কোনো পয়েন্ট ছাড়াই টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ।

এরপর স্থান নির্ধারণী ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। আলজেরিয়ার কাছে ৪০-০ গোলে হারের পর হাইতির বিপক্ষে ১১-০ গোলে পরাজিত হয় তারা।

সব মিলিয়ে পাঁচ ম্যাচে ১৪৬ গোল হজম করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। পুরো টুর্নামেন্টে কোনো গোল করতে না পারার হতাশা নিয়েই শেষ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com