ঢাকা, ০১ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০১:২৫ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে আবেগঘন বার্তা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের

প্রকাশিত : ০১:২৫ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৬

মেসিকে ‘ধন্যবাদ, অধিনায়ক’ বলল এএফএ

আন্তর্জাতিক ডেস্ক :

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসর ঘোষণার পর আবেগঘন বার্তা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আর্জেন্টাইন ফুটবলের এই কিংবদন্তিকে ধন্যবাদ জানিয়ে নিজেদের ভালোবাসার কথা জানিয়েছে সংস্থাটি।

এএফএর পোস্টে বলা হয়, ‘আমাদের জীবনের সবচেয়ে সুন্দর যাত্রা উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার উত্তরাধিকার ও পেশাদারত্ব চিরকাল আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে।’

বার্তার শেষাংশে মেসিকে ‘অধিনায়ক’ হিসেবে সম্বোধন করে এএফএ লিখেছে, ‘ধন্যবাদ, অধিনায়ক। আমরা তোমাকে ভালোবাসি।’

এর আগে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে আবেগঘন বিদায়ী বার্তা দেন মেসি। দীর্ঘ সময় ভেবেচিন্তেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আর্জেন্টাইন তারকা।

আর্জেন্টিনার জার্সিতে প্রতিবার নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে গত দুই দশকে পাওয়া ভালোবাসা ও সমর্থনের জন্য সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মেসি বলেন, আর্জেন্টিনার জাতীয় দলকে তিনি ভালোবাসেন এবং সব সময় ভালোবাসবেন। বিদায়ী বার্তায় পরিবারের সদস্যদের পাশাপাশি কোচ, সতীর্থ ও দলের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

বার্তার শেষদিকে আবেগঘনভাবে মেসি লেখেন, ‘আমি তোমাদের ভালোবাসি।’

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com