দ্বিতীয়বারের মতো কন্যাসন্তানের বাবা হয়েছেন ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন।
দ্বিতীয়বারের মতো কন্যাসন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টায় তার ঘর আলো করে এসেছে দ্বিতীয় কন্যাসন্তান।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে সুখবরটি জানান সাইফউদ্দিন। সেখানে তিনি দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হওয়ার আনন্দ প্রকাশ করে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান।
সাইফউদ্দিনের প্রথম কন্যাসন্তানের জন্ম হয় ২০২৪ সালের ১৮ জুন। এর আগে ২০২৩ সালের মার্চে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে কাজী ফাতেমা তুজ জারার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই ক্রিকেটার। পরিবারের পছন্দেই তাদের বিয়ে হয়। বর্তমানে তার স্ত্রী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
এদিকে চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে রয়েছেন ডানহাতি এই পেস বোলিং অলরাউন্ডার। অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় এশিয়ান গেমসেও খেলতে পারেননি তিনি।
তবে ক্যারিয়ারের এই সময়ে দ্বিতীয় কন্যাসন্তানের আগমনে সাইফউদ্দিনের পরিবারে বইছে আনন্দের হাওয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন সতীর্থ, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com