ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৭:২০ এএম, ১৮ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার গাড়ি নিয়ে গেছে চোর

প্রকাশিত : ০৭:২০ এএম, ১৮ নভেম্বর ২০২৬

কাল্পনিক ছবি

ডিজিটাল রিপোর্ট :

চট্টগ্রাম নগরীর হালিশহরে দিনে-দুপুরে পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। পুলিশ সদস্যরা গাড়িটি সড়কের পাশে রেখে পাশের একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান। ফিরে এসে দেখেন, পিকআপ ভ্যানটি নেই। পরে সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে গাড়িটি নিয়ে পালিয়ে যেতে দেখা যায়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহলে বের হয়েছিলেন কয়েকজন পুলিশ সদস্য। একপর্যায়ে তারা গাড়িটি পুলিশ লাইনের সামনে রেখে পাশের একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান। এ সুযোগে এক ব্যক্তি পিকআপ ভ্যানে উঠে দ্রুত সেটি নিয়ে পালিয়ে যান।

নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহল দলের সদস্যরা বের হয়েছিলেন। সম্ভবত দলে তিনজন ছিলেন। তারা গাড়িটি পুলিশ লাইনের সামনে রেখে পাশের একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান।

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে পিকআপ ভ্যানে উঠে সেটি নিয়ে দ্রুত পালিয়ে যেতে দেখা গেছে। ওই ব্যক্তিকে গ্রেপ্তার এবং চুরি হওয়া গাড়িটি উদ্ধারে চেষ্টা চলছে।

প্রকাশ্য দিবালোকে পুলিশ সদস্যদের ব্যবহৃত গাড়ি চুরির ঘটনায় নগর পুলিশের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পিকআপ ভ্যানটি উদ্ধারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

ঘটনার বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com