ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৬:০৯ এএম, ১৭ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

আইনজীবী রঞ্জুর ওপর হামলা: যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের

প্রকাশিত : ০৬:০৯ এএম, ১৭ নভেম্বর ২০২৬

আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন অ্যাডভোকেট শিশির মনির।

ডিজিটাল রিপোর্ট :

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াত নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের বার ভবনে জামায়াত সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ দাবি জানান। রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে শিশির মনির বলেন, রাহেদুল ইসলাম রঞ্জুর সঙ্গে তাঁর কথা হয়েছে। রঞ্জু তাঁকে জানিয়েছেন, হামলার সময় তিনি বারবার নিজের পরিচয় দিয়ে বলেছেন, তিনি রঞ্জু এবং লইয়ার্স কাউন্সিল ও জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত। এরপরও তাঁকে সেখান থেকে বের করে নিয়ে রড দিয়ে পেটানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

সরকারের উদ্দেশে শিশির মনির বলেন, এ ধরনের অরাজক পরিস্থিতি বন্ধ করতে না পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে বলে তাঁরা মনে করেন। এ বিষয়ে মামলা দায়েরের পাশাপাশি দায়িত্বশীল ব্যক্তিদের সংবাদ সম্মেলন করে অভিযুক্তের ছবি ও পরিচয় সুপ্রিম কোর্ট এলাকায় প্রকাশ করার কথাও বলেন তিনি।

শিশির মনির সতর্ক করে বলেন, একজন আইনজীবীকে এভাবে অসম্মান করে কেউ পার পেয়ে গেলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তৈরি হবে। তাঁর ভাষায়, যিনি এ কাজ করেছেন, তিনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন। আগামীকালই সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে তাঁকে বিচারের আওতায় আনা জরুরি।

প্রতিবাদ সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট হেলাল উদ্দিন অবিলম্বে রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি জানান। এ ছাড়া বক্তব্য দেন জামায়াত নেতা অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, অ্যাডভোকেট গোলাম রহমান ও অ্যাডভোকেট সাইফুর রহমানসহ অন্যরা।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com