ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০১:০৫ এএম, ১৬ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি ছাড়লেন বাবা-ছেলে

প্রকাশিত : ০১:০৫ এএম, ১৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগের ঘোষণা

ডিজিটাল রিপোর্ট :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির সদস্য পদসহ দলটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বাবা ও ছেলে। রোববার (১৫ নভেম্বর) রাতে নিজ বাড়িতে এ ঘোষণা দেন উপজেলার কুশলী ইউনিয়নের চর কুশলী ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. লুৎফর ফকির ও তাঁর ছেলে মিরান ফকির।

বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে মতের অমিল, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেন মিরান ফকির।

তাঁর দাবি, রাজনীতি সম্পর্কে তেমন ধারণা না থাকা সত্ত্বেও তাঁর বৃদ্ধ বাবাকে ভয়ভীতি দেখিয়ে বিএনপিতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। একইভাবে তাঁকেও ভয় দেখিয়ে দলে যুক্ত করা হয়। তবে তাঁদের কারও কোনো সাংগঠনিক পদ ছিল না; শুধু সদস্য হিসেবে রাখা হয়েছিল।

মিরান ফকির বলেন, বিএনপির সঙ্গে প্রায় পাঁচ থেকে সাত মাস সম্পৃক্ত থাকার সময় তাঁরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন। নীলফা বাজারে তাঁর একটি ছোট ব্যবসা রয়েছে। সেখানেও ব্যবসা পরিচালনার সময় তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে দলটির সঙ্গে তাঁদের মতের মিল পাননি। বিশেষ করে মানুষকে আটক, হয়রানি, মারধর, সংঘর্ষ ও বিশৃঙ্খল কর্মকাণ্ড তাঁদের পছন্দ নয়।

মিরানের অভিযোগ, শনিবার রাতে তিন তরুণ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তাঁদের আটকে রেখে মারধর করা হয়েছে বলে তিনি জানতে পারেন। এ ঘটনায় তাঁরা মর্মাহত হয়েছেন। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কারণে কাউকে মারধরের শিকার হতে হবে কেন, এমন প্রশ্নও তোলেন তিনি।

মিরান ফকির বলেন, শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে যদি মানুষকে মারধর করা হয়, তাহলে তাঁরা এমন রাজনীতি চান না। শেখ হাসিনার প্রতি তাঁদের আবেগ ও ভালোবাসা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, নিজেদের ইচ্ছায় বিএনপির সদস্য পদসহ দলটির সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন তাঁরা। ভবিষ্যতেও এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে চান না। বক্তব্যের শেষ পর্যায়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন মিরান।

তবে বাবা-ছেলের পদত্যাগ এবং তাঁদের করা অভিযোগের বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com