ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০১:৪৪ এএম, ১৬ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধ, বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

প্রকাশিত : ০১:৪৪ এএম, ১৬ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের পতেঙ্গায় বাবা রহিম উল্লাহকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া ছেলে মো. রামিন

ডিজিটাল রিপোর্ট :

চট্টগ্রামের পতেঙ্গায় ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে মো. রামিনকে (২১) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)।

রোববার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কক্সবাজারের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। নিহত রহিম উল্লাহর (৬৫) ও তাঁর ছেলে রামিনের গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার মাইজপাড়া এলাকায়।

এসআরবি জানায়, রহিম উল্লাহ দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার বিজয়নগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সেখানে তিনি ভ্যানগাড়িতে কাপড়সহ বিভিন্ন মালামাল বিক্রি করতেন। ছেলে রামিনও বাবার কাছ থেকে মালামাল নিয়ে বিক্রি করতেন। তবে বিক্রির টাকা ঠিকমতো বাবাকে না দিয়ে বিভিন্ন খাতে খরচ করতেন তিনি। এ নিয়ে বাবা কয়েকবার সতর্ক করলে ক্ষিপ্ত হন রামিন।

এর জেরে গত ১০ নভেম্বর রাত ৮টার দিকে টাকা নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রামিন বাবাকে মারধর করেন। স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দিলে বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে বাসা থেকে বেরিয়ে যান তিনি।

এর প্রায় এক ঘণ্টা পর রাত ৯টার দিকে বিজয়নগর এলাকায় সড়কে আবারও বাবার সঙ্গে তর্কে জড়ান রামিন। একপর্যায়ে বাবার মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হন রহিম উল্লাহ।

পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে পতেঙ্গা থানায় হত্যা মামলা করেন।

এসআরবি-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে রামিনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com