ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৩:০৮ এএম, ১৪ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

বিয়ের আগেই চার ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও কনে, বিপাকে বরপক্ষ

প্রকাশিত : ০৩:০৮ এএম, ১৪ নভেম্বর ২০২৬

রংপুরে বিয়ের আগেই কনে ও তাঁর পরিবারের লোকজনের বিরুদ্ধে স্বর্ণালংকার নিয়ে উধাও হওয়ার অভিযোগ

ডিজিটাল রিপোর্ট :

রংপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই প্রায় চার ভরি স্বর্ণালংকার, পোশাক, প্রসাধনী ও নগদ টাকা নিয়ে উধাও হয়েছেন কনে ও তাঁর পরিবারের লোকজন। হবিগঞ্জ থেকে বিয়ে করতে এসে এমন প্রতারণার শিকার হয়েছেন এক বর ও তাঁর স্বজনেরা। এ ঘটনায় রংপুরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে রংপুর নগরের ‘আগামীর চাষী’ কমিউনিটি সেন্টারে। বরপক্ষের অভিযোগ, হবিগঞ্জ থেকে বর ও বরযাত্রীরা রংপুরে পৌঁছানোর পর তাঁদের আপ্যায়নের ব্যবস্থা করে কনেপক্ষ। খাওয়াদাওয়া শেষে কনেকে সাজানো ও স্বর্ণালংকার যাচাইয়ের কথা বলে বরপক্ষের তিন সদস্যকে সঙ্গে নিয়ে নগরের লক্ষ্মী জুয়েলার্স ও একটি পার্লারে যান কনেপক্ষের লোকজন।

অভিযোগে বলা হয়, পার্লার থেকে বের হওয়ার পর অটোরিকশায় করে বরপক্ষের ওই তিন সদস্যকে নগর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের রেখে কনেসহ স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে চলে যান কনেপক্ষের লোকজন।

বরপক্ষের দাবি, কনেপক্ষের লোকজন প্রায় চার ভরি স্বর্ণালংকার, কনের জন্য কেনা প্রায় ৭০ হাজার টাকার পোশাক ও প্রসাধনী এবং নগদ সাত হাজার টাকা নিয়ে গেছেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও কনে ও তাঁর পরিবারের সদস্যদের কোনো খোঁজ না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন তাঁরা।

এ ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বরপক্ষ। বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে এমন প্রতারণার অভিযোগে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com