ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৫:৫৯ এএম, ১২ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

বোনকে দেওয়া কথা রাখতে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি নিয়ে ঘুরছেন জয়দেব

প্রকাশিত : ০৫:৫৯ এএম, ১২ নভেম্বর ২০২৬

ভারতের অশোকনগরের জয়দেব বিশ্বাস, যিনি বোনকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় তিন দশক ধরে মুখে জলপাইয়ের আঁটি রেখেছেন।

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা জয়দেব বিশ্বাস। বোনকে দেওয়া একটি মজার প্রতিশ্রুতি রক্ষা করতে গত ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের একটি আঁটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। তাঁর এই ব্যতিক্রমী প্রতিজ্ঞার গল্প এখন এলাকায় কৌতূহলের জন্ম দিয়েছে।

পেশায় রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী জয়দেবের এই প্রতিশ্রুতির শুরু ১৯৯৬ সালে। সেবার ভাইফোঁটার দিন বোন অগ্নিবীণা দেবীর হাতে তৈরি জলপাইয়ের চাটনি খাচ্ছিলেন তিনি। এ সময় মজা করে বোন জানতে চান, জলপাইয়ের আঁটিটি কত দিন মুখে রাখতে পারবেন জয়দেব।

জবাবে তিনি বলেছিলেন, বোন যত দিন না আঁটিটি ফেলে দিতে বলবেন, তত দিন সেটি মুখেই রাখবেন। সেই প্রতিশ্রুতির পর থেকেই আঁটিটি মুখে রেখে দিয়েছেন তিনি।

জয়দেবের দাবি অনুযায়ী, খাওয়া-দাওয়া, দাঁত মাজা, কথা বলা কিংবা ঘুম—সব সময়ই আঁটিটি তাঁর মুখের ভেতরে থাকে। শুরুতে জিহ্বায় ঘা হয়ে রক্তপাত হলেও প্রতিশ্রুতি ভাঙেননি তিনি।

২০১২ সালে বোন অগ্নিবীণা দেবী মারা যান। তবে বোনের স্মৃতি ধরে রাখতে প্রতিজ্ঞা থেকে সরে আসেননি জয়দেব। বরং আজীবন এই প্রতিশ্রুতি পালন করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বোনের সঙ্গে করা নিছক মজার একটি কথাকে তিন দশক ধরে আগলে রাখার এই ঘটনা স্থানীয় মানুষের কাছে বিরল ও বিস্ময়কর হয়ে উঠেছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com