ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৮:১৪ এএম, ১৪ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতা দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৮:১৪ এএম, ১৪ নভেম্বর ২০২৬

ছবি: সংগৃহীত

ডিজিটাল রিপোর্ট :

দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের পর্যায়ক্রমে সরকারি ভাতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

শনিবার (১৪ নভেম্বর) ময়মনসিংহের নান্দাইল উপজেলার চৌরাস্তায় অরণ্যপাশায় খানকায়ে হুসাইনিয়া মাদানিয়ার উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, কয়েকটি মসজিদে ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি শুরু হয়েছে। পাইলট প্রকল্পের কার্যক্রম শেষ হলে তালিকা প্রণয়নের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের ভাতা দেওয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি এলাকার মসজিদের ধর্মীয় দায়িত্ব পালনকারীদের সরকারি ভাতার আওতায় আনার কর্মসূচি চালু করেছেন। পাইলট প্রকল্পের অভিজ্ঞতা ও কার্যক্রম মূল্যায়নের পর সারা দেশে এটি সম্প্রসারণ করা হবে। ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক ও ধর্মীয় অবদানের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এ উদ্যোগ নিয়েছে।

বক্তব্যে বিগত সরকারের সমালোচনা করে ইয়াসের খান চৌধুরী বলেন, গত ১৭ বছরে দেশে ওয়াজ মাহফিল আয়োজন করতে দেওয়া হয়নি, অথচ যাত্রার আয়োজন করতে দেওয়া হয়েছে। ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সংস্কৃতির প্রতি যথাযথ গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনের সময় একটি দলের বিরুদ্ধে ‘বেহেশতের টিকিট’ বিক্রি এবং নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে—এমন প্রচারের অভিযোগও তোলেন প্রতিমন্ত্রী। এ ধরনের বিভ্রান্তিকর প্রচার থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

শাপলা চত্বর ও জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ধরনের প্রশ্রয় দেওয়া উচিত নয়। তবে কেউ বড় ধরনের সমস্যা সৃষ্টি না করলে সরকারও তাদের ব্যাপারে কঠোর হতে চায় না। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

নান্দাইলের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এলাকার প্রয়োজনীয় উন্নয়নকাজ নিয়মনীতি অনুসরণ করে বাস্তবায়ন করা হচ্ছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এর আগে তিনি উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজার-বাহাদুরপুর নতুন বাজার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি বলেন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন গ্রামীণ অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে উন্নয়নকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

এদিন নান্দাইলে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৬টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা লাঘবে সরকারি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

মাহফিলে অংশ নেওয়া মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়োজক প্রতিষ্ঠানের পীর হযরত মাওলানা আব্দুল কুদ্দুসকে ধন্যবাদ জানান ইয়াসের খান চৌধুরী। আগামী বছর মাহফিলের সার্বিক উন্নয়নেও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুস। এতে অংশ নেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীও।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com