গাজীপুরের পূবাইল বাজারে মাইক হাতে ভিক্ষা সংগ্রহ করছেন দৃষ্টিপ্রতিবন্ধী মোশাররফ
গাজীপুরের পূবাইল বাজারে মাইক হাতে ব্যতিক্রমী ঘোষণা দিয়ে ভিক্ষা সংগ্রহ করছেন দৃষ্টিপ্রতিবন্ধী মোশাররফ হোসেন হাওলাদার। তাঁর রসিকতাপূর্ণ মাইকিংয়ে বাজারজুড়ে তৈরি হয়েছে কৌতূহল ও হাস্যরস।
শনিবার (৭ নভেম্বর) সকালে এক হাতে লাঠি, অন্য হাতে মাইক নিয়ে বাজারের বিভিন্ন স্থানে ঘুরতে দেখা যায় তাঁকে। সরকারি বিজ্ঞপ্তির আদলে মাইকিং করে তিনি ঘোষণা দিচ্ছেন, ২০২৬ সালে যেসব ব্যবসায়ী ভিক্ষার টাকা বকেয়া রেখেছেন, তাঁরা যেন দ্রুত তা পরিশোধ করেন। অন্যথায় ‘ফকির থেকে নিজেকে বিচ্ছিন্ন’ করার হুঁশিয়ারিও দিচ্ছেন তিনি।
ভিক্ষা সংগ্রহের জন্য সময়ও নির্ধারণ করেছেন মোশাররফ। তাঁর ঘোষণা অনুযায়ী, দুপুর ১২টা ৩৫ মিনিটের পর আর ভিক্ষা নেওয়া হবে না। এ ছাড়া ভিক্ষার সর্বনিম্ন পরিমাণ নির্ধারণ করেছেন পাঁচ টাকা।
মোশাররফের এমন মজার ঘোষণায় বাজারের কেউ হাসছেন, কেউ আবার মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন। কৌতূহলী অনেকেই তাঁকে অর্থ সহায়তাও করছেন।
জীবিকার প্রয়োজনে ভিক্ষা সংগ্রহের এই অভিনব কৌশল নিয়ে এখন পূবাইল বাজারে আলোচনা চলছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com