গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্য মিছিল
আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার দাবিতে গোপালগঞ্জ জেলা শহরে প্রকাশ্যে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর জেলাটিতে এটিই তাদের প্রথম প্রকাশ্য বিক্ষোভ মিছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টা থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, ভ্যানগাড়ি ও ট্রাকে করে নেতাকর্মীরা শহরে আসতে থাকেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তাঁদের অনেকের হাতে দেশীয় অস্ত্র ছিল।
মিছিলের অংশ নিতে আসা নেতাকর্মীরা শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন। দুপুর ১২টার দিকে তাঁরা একত্রিত হয়ে স্লোগান দিতে দিতে বিসিক ব্রিজ এলাকা থেকে মিছিল শুরু করেন। মিছিলটি লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা অতিক্রম করে।
একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে তাঁরা শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা। তাঁদের হাতে লগি-বৈঠাসহ বিভিন্ন বস্তু দেখা যায়।
কর্মসূচি ঘিরে জেলা শহরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। বিশেষ করে লঞ্চঘাট ও বাজার এলাকায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়। পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি, এপিবিএনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারিও।
মিছিল চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাধা দেওয়ার কোনো দৃশ্যমান ঘটনা দেখা যায়নি। তবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
এদিকে মিছিলকে কেন্দ্র করে জেলা শহরজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com