ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০১:২৯ এএম, ১৭ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে বিরোধ, ৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের সিদ্ধান্ত থেকে ফিরলেন ৩১ নেতা

প্রকাশিত : ০১:২৯ এএম, ১৭ নভেম্বর ২০২৬

বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে অসন্তোষের পর পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন চররুহিতা ইউনিয়নের ৩১ বিএনপি নেতা।

ডিজিটাল রিপোর্ট :

লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন বিএনপিতে এক বহিষ্কৃত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। ওই নেতার বিরুদ্ধে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে এক বিবাহিত নারীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ ছিল। তাঁকে দলে ফিরিয়ে নেওয়ার প্রতিবাদে ৫১ সদস্যবিশিষ্ট ওয়ার্ড কমিটির ৩১ নেতা একযোগে পদত্যাগপত্র জমা দেন। তবে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাদের আশ্বাসে আট ঘণ্টার ব্যবধানে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন তাঁরা।

সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে চররুহিতা এলাকায় এক জরুরি প্রেস ব্রিফিংয়ে পদত্যাগপত্র প্রত্যাহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান বিক্ষুব্ধ নেতারা।

ঘটনার সূত্রপাত গত ১৩ এপ্রিল। ওই সময় পরকীয়া সম্পর্কে জড়িয়ে এক বিবাহিত নারীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে তাঁকে দলীয় পদ-পদবি থেকে অব্যাহতি দেয় ইউনিয়ন কমিটি।

তবে প্রায় ছয় মাস ১৮ দিন পর, গত ৩১ অক্টোবর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।

বহিষ্কৃত নেতাকে দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ওয়ার্ড কমিটির অধিকাংশ নেতা। এর প্রতিবাদে সোমবার দুপুর ১টার দিকে লক্ষ্মীপুর জেলা শহরের বাগবাড়ি এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে গিয়ে ৩১ নেতার স্বাক্ষরিত গণপদত্যাগপত্র জমা দেন তাঁরা।

ওয়ার্ড কমিটির সভাপতি জাকির হোসেন সুমনসহ ১০ জন নেতা সশরীরে উপস্থিত হয়ে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার হাতে পদত্যাগপত্র তুলে দেন।

তবে পরিস্থিতি সামাল দিতে পদত্যাগপত্রটি সাংগঠনিকভাবে গ্রহণ না করে নিজের কাছে রেখে দেন জাকির হোসেন ভূঁইয়া। ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাসও দেন তিনি। এ বিষয়ে তাঁর ভাষ্য, ‘আমরা কোনো কর্মীকে হারাতে চাই না। তাই পদত্যাগপত্রটি সাংগঠনিকভাবে গ্রহণ করিনি, এমনিতেই রেখে দিয়েছিলাম।’

পরবর্তী সময়ে বিকেল ও সন্ধ্যায় ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতাদের মধ্যস্থতায় বিক্ষুব্ধদের সঙ্গে আলোচনা হয়। তাঁদের আশ্বাসের পর সোমবার রাত ৯টার প্রেস ব্রিফিংয়ে পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানান ওয়ার্ড কমিটির নেতারা।

প্রেস ব্রিফিংয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন সেলিম ও সাংগঠনিক সম্পাদক শহীদ উল্যাহ জানান, চররুহিতা ইউনিয়ন বিএনপির নেতাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা পদত্যাগপত্র প্রত্যাহার করেছেন।

এ ঘটনাকে ‘অভিমান’ হিসেবে উল্লেখ করেছেন চররুহিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ। তিনি বলেন, ওয়ার্ড বিএনপির নেতারা অভিমান করে ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে আলোচনা করার পর অভিমান ভেঙেছে এবং তাঁরা সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com