ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৫:০০ এএম, ১৭ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

টিকটকে পরিচয়, বিয়ের দাবিতে তরুণের বাড়িতে আরেক তরুণের অবস্থান

প্রকাশিত : ০৫:০০ এএম, ১৭ নভেম্বর ২০২৬

বিয়ের দাবিতে মাদারীপুরের কালকিনিতে এক তরুণের বাড়িতে অবস্থান নিয়েছেন আরেক তরুণ।

ডিজিটাল রিপোর্ট :

মাদারীপুরের কালকিনিতে প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে অবস্থান নিয়েছেন আরেক তরুণ। টিকটকের মাধ্যমে পরিচয় ও পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর একসঙ্গে থাকার দাবিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) নবদ্বীপ চন্দ্র দাশের বাড়িতে অবস্থান নেন মাহিন মুন্সি। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবদ্বীপ চন্দ্র দাশ (১৯) কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরিশ গ্রামের রণজিৎ চন্দ্র দাশের ছেলে। অন্যদিকে মাহিন মুন্সি মাদারীপুর সদর উপজেলার বিল্লাল মুন্সির ছেলে।

দুজনের সঙ্গে কথা বলে জানা যায়, টিকটকের মাধ্যমে তাঁদের পরিচয় হয়। পরে পরিচয় থেকে ভালো লাগা এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে তাঁরা দুজনই একসঙ্গে থাকতে ও বিয়ে করতে চান। এ দাবিতেই নবদ্বীপের বাড়িতে অবস্থান নিয়েছেন মাহিন।

স্থানীয়দের ভাষ্য, এর আগেও মাহিন দুইবার ওই বাড়িতে এসেছিলেন। এবার বিয়ের দাবিতে সেখানে অবস্থান নিয়েছেন তিনি। দুজনই একসঙ্গে থাকার বিষয়ে অনড় রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলী আকবর হিলালু বলেন, ঘটনাটি তাঁর পাশের বাড়ির। খবর পেয়ে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছেন। পাশাপাশি মাহিনের পরিবারকেও খবর দেওয়া হয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com