ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৬:১১ এএম, ১৬ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

নামাজ না পড়ায় বরগুনায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের

প্রকাশিত : ০৬:১১ এএম, ১৬ নভেম্বর ২০২৬

নামাজ পড়তে বলায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন মাওলানা সোহরাব হোসেন

ডিজিটাল রিপোর্ট :

বরগুনায় নামাজ পড়তে বলায় লাঠি ভেঙে ফেলার অভিযোগে নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন এক বৃদ্ধ নানা শ্বশুর। সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বরগুনা সদর থানায় অভিযোগটি করেন মাওলানা সোহরাব হোসেন।

অভিযুক্তের নাম মো. রব্বানী গাজী। তিনি পনু গাজীর ছেলে এবং অভিযোগকারী সোহরাব হোসেনের মেয়ের ঘরের নাতি জামাই। দুজনের বাড়ি বরগুনা সদর থানার লাকুরতলা সোনালীপাড়া এলাকায়।

অভিযোগে সোহরাব হোসেন উল্লেখ করেন, গত ১২ নভেম্বর দুপুর ১২টার দিকে ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে তিনি রব্বানী গাজীকে নামাজ পড়ার পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে রব্বানী তাঁর হাতের লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন বলে অভিযোগ করেন তিনি।

বৃদ্ধ সোহরাব হোসেনের দাবি, বয়সের কারণে তাঁর হাঁটাচলায় এমনিতেই কষ্ট হয়। এ ঘটনার পর তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। অভিযুক্ত ব্যক্তি যেকোনো সময় তাঁর বড় ধরনের ক্ষতি করতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

এ ছাড়া পথে-ঘাটে তাঁকে গালিগালাজ ও অকথ্য ভাষায় কথা বলা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করেন সোহরাব হোসেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে আইনি সহায়তা চেয়েছেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, ভুক্তভোগী থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com