ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৩:১৮ এএম, ১৬ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

গোপালগঞ্জ থেকে এসে নাজিরপুরে বিএনপির দুই কার্যালয়ে হামলা-আগুন, বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

প্রকাশিত : ০৩:১৮ এএম, ১৬ নভেম্বর ২০২৬

পিরোজপুরের নাজিরপুরে হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বিএনপির কার্যালয়

ডিজিটাল রিপোর্ট :

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিএনপির দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া মালিখালী ইউনিয়ন বিএনপির এক নেতার বাড়িতেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গোপালগঞ্জ থেকে মিছিল নিয়ে আসা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন।

গতকাল রোববার বিকেলে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার দূরত্ব প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার। প্রায় ৩৫০ জনের একটি দল পিকআপ, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে টুঙ্গিপাড়া থেকে উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে আসে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দলটি প্রথমে মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ির সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাড়ির একটি থাই গ্লাস ভেঙে যায়। এরপর মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এ ছাড়া ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও হামলা চালানো হয়। কার্যালয়ের চেয়ার-টেবিল ভেঙে বাইরে এনে আগুন দেওয়া হয়। পাশাপাশি কার্যালয়ের টিনের অংশ কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত।

তবে সোমবার সকাল পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। তিনি বলেন, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com