স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল, এক মণ মিষ্টি বিতরণ
ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন হোসেন মৃধা নামে এক ব্যক্তি। স্ত্রী আশ্চাপিয়া পিংকীকে তালাক দেওয়ার পর ব্যতিক্রমী আয়োজন করে দুধ দিয়ে গোসল করেছেন তিনি। পাশাপাশি স্থানীয়দের মধ্যে বিতরণ করেছেন এক মণ মিষ্টি।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার ফলিয়া গ্রামে নিজের বাড়িতে এ আয়োজন করেন হোসেন মৃধা। পেশায় প্রথম শ্রেণির মেরিন মাস্টার হোসেনের সঙ্গে প্রায় ১৮ বছর আগে আশ্চাপিয়া পিংকীর বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
হোসেন মৃধার দাবি, তাঁর স্ত্রী অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছেন—এ বিষয়টি জানার পর থেকেই দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি তাঁর জন্য অসহনীয় হয়ে ওঠে। নিজের জীবন ও তিন সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে শেষ পর্যন্ত স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
বিচ্ছেদের পর এক মণ দুধ দিয়ে গোসল এবং এক মণ মিষ্টি বিতরণের মাধ্যমে অতীতের সম্পর্ক থেকে মুক্তির আনন্দ প্রকাশ করেছেন বলে জানান হোসেন মৃধা।
তাঁর এই ব্যতিক্রমী আয়োজনের খবর ছড়িয়ে পড়লে তা দেখতে বাড়িতে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ। ঘটনাটি ঘিরে এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com