ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতো পবিত্র ওমরাহ পালন করেছেন ব্রাজিলিয়ান ফুটবলার ক্যাথলিন সুজা।
ইসলাম গ্রহণের কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো পবিত্র ওমরাহ পালন করেছেন ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওমরাহ পালনের কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি।
একসময় স্পেনের রিয়াল মাদ্রিদ, ইতালির ইন্টার মিলান ও ফ্রান্সের বোর্দোর হয়ে খেলেছেন ক্যাথলিন সুজা। ২০২৪ সালের আগস্টে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন এই ব্রাজিলিয়ান ফুটবলার।
প্রায় দেড় বছর সৌদি আরবে থাকার পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইসলাম গ্রহণের ঘোষণা দেন তিনি। শাহাদাহ পাঠের পর প্রথমবারের মতো পবিত্র ওমরাহ পালন করেন ক্যাথলিন।
এরপর ২০২৬ সালের জুলাইয়ে সৌদি আরেক ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হন সাও পাওলোর এই সেন্টারব্যাক। সম্প্রতি আবারও পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ পালন করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রকাশ করা ছবিগুলো ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com