ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ১২:০০ এএম, ২১ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, জানালেন নিজেই

প্রকাশিত : ১২:০০ এএম, ২১ নভেম্বর ২০২৬

ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানানো সাবেক সংসদ সদস্য শামীম ওসমান

ডিজিটাল রিপোর্ট :

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন। তাঁর দাবি, রোগটি চতুর্থ পর্যায়ে পৌঁছেছে। নিজের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, আর কত দিন বাঁচবেন, তা জানেন না।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের অসুস্থতার কথা জানান শামীম ওসমান। ভিডিওটি ঠিক কখন ধারণ করা হয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “আমি অসুস্থ, ক্যানসার হয়েছে।” ক্যানসার চতুর্থ স্টেজে পৌঁছে গেছে উল্লেখ করে তিনি বলেন, “আমি কয়দিন বাঁচব, আমি জানি না।”

প্রতিবেদনটি বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে। তবে তাঁর ক্যানসারের ধরন, চিকিৎসা কিংবা শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসক বা পরিবারের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com