ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ১২:২৫ এএম, ২১ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ইলন মাস্কের মেয়ে ভিভিয়ানের সাধারণ জীবন, থাকেন তিন রুমমেটের সঙ্গে

প্রকাশিত : ১২:২৫ এএম, ২১ নভেম্বর ২০২৬

ইলন মাস্কের মেয়ে ভিভিয়ান উইলসন বিলাসবহুল জীবন এড়িয়ে সাধারণভাবে বসবাস করছেন।

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্কের সন্তান হয়েও বিলাসবহুল জীবনযাপন পছন্দ করেন না ভিভিয়ান উইলসন। বরং খরচ বাঁচাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তিনজন রুমমেটের সঙ্গে সাধারণ একটি বাসায় থাকছেন ২১ বছর বয়সী এই তরুণী। অঢেল সম্পদের মালিক হওয়ার কোনো আকাঙ্ক্ষাও তাঁর নেই বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি সংবাদমাধ্যম দ্য কাট-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের জীবনযাপন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন ভিভিয়ান। তিনি ইলন মাস্ক ও তাঁর সাবেক স্ত্রী জাস্টিন উইলসনের সন্তান।

সাক্ষাৎকারে ভিভিয়ান জানান, আগামী শরতে বিদেশি ভাষা নিয়ে পড়াশোনার জন্য আবারও কলেজে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর। তবে কলেজে পড়াশোনার খরচ অনেক বেশি। বাবার বিপুল সম্পদের উত্তরাধিকারও তাঁর কাছে নেই বলে জানান তিনি।

মায়ের ওপর নির্ভর না করে নিজের জমানো অর্থে চলতে চান ভিভিয়ান। এ কারণে খরচ কমাতে তিনজন রুমমেটের সঙ্গে বসবাস করছেন তিনি।

ভিভিয়ানের মতে, খাবার, বন্ধু, মাথা গোঁজার ঠাঁই এবং সামান্য বাড়তি খরচ মেটানোর মতো সামর্থ্য তাঁর রয়েছে। এ দিক থেকে লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী অনেক সমবয়সীর তুলনায় নিজেকে ভালো অবস্থানে মনে করেন তিনি।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com