ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ১১:৪২ পিএম, ২০ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

২০ বছর ধরে নদী সাঁতরে স্কুলে যেতেন শিক্ষক আবদুল মালিক

প্রকাশিত : ১১:৪২ পিএম, ২০ নভেম্বর ২০২৬

নদী সাঁতরে বিদ্যালয়ে যাওয়া কেরালার শিক্ষক আবদুল মালিকের ব্যতিক্রমী গল্প

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের কেরালার মালাপ্পুরমে বিদ্যালয়ে যেতে প্রায় ২০ বছর ধরে প্রতিদিন নদী সাঁতরে পার হতেন গণিত শিক্ষক আবদুল মালিক। সড়কপথে বিদ্যালয়ে পৌঁছাতে প্রায় ১২ কিলোমিটার পথ পাড়ি দিতে হতো তাঁকে। এ জন্য তিনটি বাস বদলাতে লাগত প্রায় তিন ঘণ্টা। সময় বাঁচাতেই তিনি বেছে নিয়েছিলেন ব্যতিক্রমী এই পথ।

প্রতিদিন নিজের পোশাক ও খাবার প্লাস্টিকের ব্যাগে ভরে কোমরে টায়ারের টিউব বেঁধে নদীতে নামতেন আবদুল মালিক। প্রায় ১৫ মিনিট সাঁতরে নদী পার হয়ে শুকনো পোশাক পরে হেঁটে বিদ্যালয়ে পৌঁছাতেন তিনি।

শুধু নিজেই নদী পার হতেন না, শিক্ষার্থীদেরও সাঁতার শেখাতেন আবদুল মালিক। পাশাপাশি নদী পরিষ্কার রাখা এবং পরিবেশ রক্ষার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতেন।

২০১৩ সালের ৫ সেপ্টেম্বর ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি তাঁর এই ব্যতিক্রমী যাতায়াতের গল্প প্রকাশ করে। দীর্ঘদিন ধরে প্রতিকূলতাকে পাশ কাটিয়ে এভাবে বিদ্যালয়ে যাতায়াতের ঘটনা শিক্ষকতার প্রতি তাঁর নিষ্ঠা ও দায়িত্ববোধের অনন্য উদাহরণ হিসেবে পরিচিতি পায়।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com