২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, ঈদুল ফিতর মার্চে
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সে হিসাবে ২০ নভেম্বর থেকে রমজান শুরু হতে বাকি প্রায় ৮০ দিন। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রোজা শুরুর চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।
রমজান ২৯ দিনের হলে আগামী বছরের ৯ মার্চ এবং ৩০ দিনের হলে ১০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
দেশটির এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আগামী রমজান শুরু হওয়ার আগে ইসলামী চন্দ্রবর্ষপঞ্জির আরও চারটি মাস অতিক্রম করবে।
তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের সঙ্গে রমজান শুরুর প্রকৃত তারিখে কিছুটা পার্থক্য হতে পারে। চাঁদ দেখার ভিত্তিতেই রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com