ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০১:১১ এএম, ২০ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি

প্রকাশিত : ০১:১১ এএম, ২০ নভেম্বর ২০২৬

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম।

ডিজিটাল রিপোর্ট :

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের ক্ষতি করার ভয় দেখানো হয়েছে। অজ্ঞাত একটি বিদেশি নম্বর থেকে পাঠানো বার্তায় গ্রেপ্তার অভিযান বন্ধ না করলে পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডি সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে বিভিন্ন সময়ে জোরারগঞ্জ থানার ওসির সরকারি মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে একাধিক হুমকিমূলক বার্তা পাঠানো হয়। বার্তাগুলো পাঠানো হয়েছে ‘+২৭৭৩৬৩৫৬৪২৩’ নম্বর থেকে।

ইংরেজি ও বাংলায় পাঠানো এসব বার্তায় ওসি ও তাঁর পরিবারকে ভয়ভীতি দেখানো হয়। একটি বার্তায় লেখা হয়, ‘We are worry about your family’ এবং ‘If u keep on doing what you did we will take action very soon’। বাংলায় পাঠানো বার্তায় বলা হয়, ‘পরিবার শেষ করে দেবো। বংশ শেষ করে দেবো’ এবং ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে’।

আরেকটি বার্তায় ওসিকে গ্রেপ্তার অভিযান থেকে বিরত থাকার হুমকি দিয়ে বলা হয়, অন্যথায় তাঁর জীবন ও থানার নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। একপর্যায়ে তাঁকে কাফনের কাপড় প্রস্তুত রাখার হুমকিও দেওয়া হয়।

এসব ঘটনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল হালিম বাদী হয়ে ১৮ নভেম্বর জোরারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর ৯০৪।

ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, জোরারগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং মাদকসংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদেরও গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানের কারণে এমন হুমকি আসতে পারে বলে তিনি ধারণা করছেন।

তিনি আরও জানান, হুমকিদাতার ব্যবহৃত নম্বর শনাক্ত এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, জোরারগঞ্জ থানায় যোগদানের পর বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী মামলার আসামিদের বিরুদ্ধে অভিযান এবং দ্রুত তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়ার ক্ষেত্রে ভূমিকার জন্য চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে একাধিকবার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন ওসি মোহাম্মদ আব্দুল হালিম।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com