হারামাইন শরীফাইনের নিরাপত্তার জন্য দোয়া করেছেন মাওলানা তারিক জামিল।
সৌদি আরবের পবিত্র দুই মসজিদ মসজিদুল হারাম ও মসজিদে নববীর নিরাপত্তা ও সুরক্ষার জন্য বিশেষ দোয়া করেছেন পাকিস্তানের ইসলামী চিন্তাবিদ মাওলানা তারিক জামিল।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি পবিত্র স্থান দুটির নিরাপত্তা ও শান্তির জন্য প্রার্থনা করেন।
বার্তায় তারিক জামিল আল্লাহর কাছে কাবা শরিফ, মসজিদে নববী ও হারামাইন শরীফাইনের পুরো এলাকাকে বিপদ, হামলা ও অশুভ শক্তি থেকে নিরাপদ রাখার প্রার্থনা করেন। পাশাপাশি পবিত্র স্থানগুলোর শান্তি বজায় রাখারও আহ্বান জানান তিনি।
তারিক জামিলের এই দোয়ার প্রেক্ষাপটে মক্কাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার চেষ্টার বিষয়টি সামনে এসেছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে মক্কার দিকে একটি ড্রোন ছোড়া হয়েছিল। পবিত্র নগরীর আকাশসীমায় পৌঁছানোর আগেই সেটি ধ্বংস করা হয় বলে জানায় জোটটি।
তবে সৌদির এই দাবি প্রত্যাখ্যান করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের বক্তব্য, মক্কায় হামলার চেষ্টা নিয়ে সৌদির দাবি ভিত্তিহীন এবং মিথ্যা।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com