ঢাকা, ০১ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৭:১১ এএম, ০১ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে

প্রকাশিত : ০৭:১১ এএম, ০১ নভেম্বর ২০২৬

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছেলে মাহির সঙ্গে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি শাহজাহান খান।

ডিজিটাল রিপোর্ট :

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলে মাহি। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

শনিবার (৩১ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছেলের ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানান শাহজাহান খান। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালোবাসা, দোয়া ও শুভকামনা রইলো বাজান।’

ছেলের সাফল্যে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে কথা বলেন শাহজাহান খান। তিনি জানান, ১৯৯৮ সালে ছাত্ররাজনীতিতে যুক্ত হন তিনি। ২০১৮ সালে গঠিত জেলা ছাত্রদলের কমিটিতে তাঁকে সভাপতি করা হয়, যা এখনো বহাল রয়েছে।

কমিটির মেয়াদ ও নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনার জবাবে শাহজাহান খান বলেন, কমিটি গঠন বা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত দলের। দল তাঁকে এখনো ছাত্রদলে রেখেছে। তিনি আরও বলেন, ব্যক্তিগত জীবনে বিয়ে করা, সন্তান হওয়া কিংবা সন্তানের সাফল্যে আনন্দ প্রকাশ করা স্বাভাবিক বিষয়। এ কারণে তাঁকে সমালোচনার মুখে পড়তে হবে কেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

শাহজাহান খান জানান, কমিটি গঠনের সময় বিবাহিত বা অবিবাহিত হওয়ার বিষয়টি বিবেচনায় ছিল না বলে তাঁর বক্তব্য। তাঁর ভাষ্য, বর্তমানে যুবদল করার বয়স হলেও দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি কিছু করতে চান না।

প্রসঙ্গত, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন।

গত ২ জুলাই এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com