নাঙ্গলকোটে গ্রেপ্তার যুবলীগ নেতা হাসান খোরশেদ ভূঁইয়া ফরহাদ
কুমিল্লার নাঙ্গলকোটে হাসান খোরশেদ ভূঁইয়া ফরহাদ নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার উত্তর বায়রা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, হাসান খোরশেদ ভূঁইয়া ফরহাদ বদরপুর গ্রামের বাসিন্দা। তিনি সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন ভূঁইয়ার ভাতিজা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছিরের ছোট ভাই।
নাঙ্গলকোট থানার উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) শাহাদাত হোসেন জানান, ফরহাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় শুক্রবার সন্ধ্যায় উত্তর বায়রা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে থানা হেফাজতে রাখা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার (৩১ অক্টোবর) তাঁকে কুমিল্লার আদালতে পাঠানো হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com