ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৫:৩৯ এএম, ২৪ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

‘শেখ হাসিনা আইতাছে’ স্লোগানে কুমিল্লায় নি/ষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১৭

প্রকাশিত : ০৫:৩৯ এএম, ২৪ অক্টোবর ২০২৬

কুমিল্লা নগরে ঝটিকা মিছিলের ঘটনায় ১৭ জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

ডিজিটাল রিপোর্ট :

কুমিল্লা নগরে ‘শেখ হাসিনা আইতাছে’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একদল নেতা-কর্মী। এ ঘটনায় মিছিলের ভিডিও পর্যালোচনা করে কাইয়ুমসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে নগরের চকবাজার-সংলগ্ন নুরপুর তেলিকোনা সড়কে এ মিছিলের ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মিছিলটি ৩০ সেকেন্ড থেকে এক মিনিট স্থায়ী হয়েছিল। পরে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত ও আটক করা হয়।

আটক কাইয়ুমের মুঠোফোনে পাওয়া কথোপকথন যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মিছিলের মাধ্যমে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা। তবে বিষয়টি তদন্তাধীন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com