ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ১২:২৭ এএম, ২২ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, অভিজ্ঞতা কম: নিলোফার মনি

প্রকাশিত : ১২:২৭ এএম, ২২ অক্টোবর ২০২৬

ইশরাক হোসেন, নিলোফার চৌধুরী মনি

ডিজিটাল রিপোর্ট :

বিএনপির সহসম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে গেন্ডারিয়ায় তাঁর অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানের পদ্ধতি নিয়েও সমালোচনা করেছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে নিলোফার মনি বলেন, ইশরাকের রাজনৈতিক অভিজ্ঞতা তুলনামূলক কম। রাজনীতিতে তাঁর উত্থানের পেছনে পারিবারিক পরিচয়ের প্রভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের বিষয়টি তুলে ধরে মনি বলেন, বৈধ অস্ত্র বহনের অনুমতি থাকলেও জনপ্রতিনিধির দায়িত্বশীল আচরণ বজায় রাখা জরুরি। তাঁর মতে, মাদকসেবীদের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের শনাক্ত করে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এ ছাড়া ইশরাককে কেউ রাজনৈতিকভাবে প্ররোচিত করে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন নিলোফার চৌধুরী মনি। তাঁর ধারণা, এ ধরনের ঘটনার মাধ্যমে বিএনপিকে রাজনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা হয়ে থাকতে পারে। দেশের মাদক পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান তিনি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com